প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
ক্যাম্পাস

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে নতুন ৮ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Sep 23, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:08 PM
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে নতুন ৮ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ
 মোস্তাক আহমেদ বাপ্পি। 
বিশেষ প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে নতুন ৮টি বিষয় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলেজটিতে নতুন বিষয় চালুর বিষয়ে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়গুলো চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
অনার্স পর্যায়ে নতুন করে চালু হয়েছে।

🔹 উদ্ভিদবিদ্যা
🔹 প্রাণিবিদ্যা
🔹 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
🔹 ফিন্যান্স ও হিসাববিজ্ঞান
এছাড়া মাস্টার্স শেষ পর্বে চালু হয়েছে
🔹 বাংলা
🔹 দর্শন
🔹 রাষ্ট্রবিজ্ঞান
🔹 সমাজবিজ্ঞান

নতুন বিষয়গুলো চালুর ফলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হলো। একই সঙ্গে কলেজটির শিক্ষার্থীরা এখন এসব বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের নতুন সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ